ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সিসিইউতে খালেদা জিয়া

করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।


সোমবার (৩ মে) বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে সিসিইউতে নেওয়া হয়।


এর আগে গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এ সময় তার বাসভবন ফিরোজায় আরও ৮ জন ব্যক্তিগত স্টাফ করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় খালেদা জিয়ার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। তখন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, খুব লো টাইপের করোনা পজিটিভ এসেছে তার (খালেদা জিয়ার)।


এ দিকে, গত ৩০ এপ্রিল খালেদার করোনা আক্রান্ত ৮ জন স্টাফের সবাই সুস্থ হন। তবে তিনি করোনামুক্ত হয়েছেন কি না সে সময় এ বিষয়ে মুখ খোলেননি সংশ্লিষ্ট কেউ। চিকিৎসকরা বলছিলেন, তার শরীরে এখন করোনার কোনো উপসর্গ নেই। তিনি এখন এভার কেয়ার হাসপাতালে নন করোনা ইউনিটে ভর্তি আছেন।


অন্যদিকে শনিবার (১ মে) চিকিৎসকরা বলছিলেন, শুক্র ও শনিবার মে দিবসের সরকারি ছুটির কারণে এই দুদিন ঠিকমতো খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা করা যায়নি। ফলে হাসপাতাল থেকে তার বাসায় ফিরতে কয়েকদিন সময় লাগবে।


৭৫ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় দণ্ডিত। প্রায় আড়াই বছরের মতো কারাগারে ছিলেন তিনি। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হলে পরিবারের আবেদনে সরকার গত বছরের ২৫ মার্চ ‘মানবিক বিবেচনায়’ শর্তসাপেক্ষে খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দেয়। দুই দফায় এই মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑